| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জেমস ক্যামেরনের ছবিতে দেখা যাবে গোবিন্দকে

  • প্রকাশের সময় : 24-12-2025 | 04:15 PM
জেমস ক্যামেরনের ছবিতে দেখা যাবে গোবিন্দকে
ad728
জেমনস ক্যামেরনের বিশ্ববিখ্যাত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি ছবিতে দেখা যাবে গোবিন্দকে। সম্প্রতি ‘অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ’ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, নীল রঙে ঢাকা শরীরে লম্বা চুল নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। যা দেখে রীতিমতো অবাক সিনেমাপ্রেমীরা। 

এরপরই নেটদুনিয়ায় প্রশ্ন ওঠে- তবে কি সত্যিই হলিউডের এই মেগা প্রজেক্টে অভিনয় করছেন ‘হিরো নম্বর ওয়ান’? ভাইরাল হওয়া ভিডিওটি দেখে সাধারণ ভক্তদের মনে বিভ্রান্তি তৈরি হলেও, অনুসন্ধানে জানা গেছে এর আসল খবর। 

ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং জেমস ক্যামেরনের আসন্ন ছবিতে গোবিন্দর অভিনয়ের খবরটিও শুধু গুজব। হঠাৎ করে কেন হলিউড ছবির সঙ্গে গোবিন্দর নাম জড়িয়ে এমন ভিডিও তৈরি হলো, তার একটি মজার প্রেক্ষাপট রয়েছে। 

২০১৯ সালে টেলিভিশন সাক্ষাৎকারে গোবিন্দ বলেছিলেন ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘অ্যাভাটার’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। অভিনেতা আরও জানিয়েছিলেন, জেমস ক্যামেরন নিজেই তাকে এই ছবির নাম প্রস্তাব করেছিলেন। 

তবে দীর্ঘ সময় মেকআপ নিয়ে থাকার কারণে এবং সময়ের অভাবে তিনি সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। গোবিন্দর সেই পুরনো দাবিকে কেন্দ্র করেই কোনো এক নেটিজেন এআই প্রযুক্তি ব্যবহার করে তাকে ‘অ্যাভাটার’ লুকে সাজিয়েছেন। যা এখন বিনোদন পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



সর্বশেষ সংবাদ
১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৬৫৫০২ জন প্রধান শিক্ষক

১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৬৫৫০২ জন প্রধান শিক্ষক

ad300