| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তরুণীকে হেনস্তা ও আপত্তিকর ছবি তোলার চেষ্টা: নোবেল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : 23-02-2026 | 05:04 PM
তরুণীকে হেনস্তা ও আপত্তিকর ছবি তোলার চেষ্টা: নোবেল গ্রেপ্তার
ad728
বিয়ের প্রলোভনে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তোলার চেষ্টার অভিযোগে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি)  দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে নানা বিতর্কে জড়িয়ে থাকা কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল এবার গুরুতর ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হলেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশের তথ্যমতে, নোবেলের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রাখার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ওই তরুণীকে হেনস্তা করা এবং জোরপূর্বক আপত্তিকর ছবি তৈরির চেষ্টার দায়ে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।




দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ad300