| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নতুন লুকে শাকিব খান, সরগরম নেটমাধ্যম

  • প্রকাশের সময় : 08-11-2025 | 09:41 PM
নতুন লুকে শাকিব খান, সরগরম নেটমাধ্যম
ad728

মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন লুকে পর্দায় দেখা দিচ্ছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা সোলজার-এর লুক প্রকাশ্যে আসলেই তা ঘিরে দর্শকদের আগ্রহ হয়ে ওঠে তুঙ্গে। এমন সময়ে এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং খান। 

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান একটি সম্পূর্ণ কালো পোশাকে এবং কালো সানগ্লাসে রয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গোঁফ, যা তার ‘সোলজার’ লুকের একটি মূল অংশ। শনিবার (৮ নভেম্বর ) দুপুরে সামাজিক মাধ্যমে  একগুচ্ছ ছবি প্রকাশ করেন শাকিব খান। দেখা যায়, এই ‘সোলজার’ লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন মেগাস্টার।

মূলত, গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। এ সময় তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।

এরপরই সৃষ্টি হয় হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় উপস্থিত নিরাপত্তা কর্মীদের। ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।

সেখানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি। 

এ সময় গোঁফ প্রসঙ্গে শাকিব খান বলেন, শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটাতো আসল। বলেই হেসে দেন শাকিব খান। যদিও গোঁফটা আসল নাকি নকল, তা স্পষ্ট হওয়া যায়নি। 

প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। শোনা যাচ্ছে অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।






সর্বশেষ সংবাদ
নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট

নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট

ad300