| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পরিণীতির আগের ভিডিও ভাইরাল করলেন নেটিজেনরা

  • প্রকাশের সময় : 28-08-2025 | 06:48 AM
পরিণীতির আগের ভিডিও ভাইরাল করলেন নেটিজেনরা
ad728

বলিউড সেনসেশন পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা দম্পতি বিয়ের দুই বছরের মাথায় সুখবর দিলেন। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি স্বামী-স্ত্রী দুজনেই ঘোষণা করেছেন। এই খবরে পরিণীতি ও বাঘব পরিবারে খুশির জোয়ার বইছে।



যদিও একটা সময়ে পরিণীতি বলেছিলেন— তিনি সন্তান দত্তক নিতে আগ্রহী। অতীত খুঁড়ে সেই পুরোনো মন্তব্য বার করেছেন নিন্দুকেরা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার অভিনেত্রী।

সোমবার (২৫ আগস্ট) তারকা জুটি ‘সিলমোহর’ দিলেন বাবা-মা হওয়ার গুঞ্জনে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এর ওপর গাণিতিক ভাষায় লেখা— ওয়ান প্লাস ওয়ান ইজ ইক্যুয়াল টু থ্রি। এর পাশাপাশি পরিণীতি চোপড়া লিখেছেন— আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।

এর আগে ২০১৩ সালের এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে, সম্পর্ক, মাতৃত্ব নিয়ে পরিণীতি চোপড়া বলেছিলেন, তিনি বাচ্চা খুব ভালোবাসেন। আমি সন্তান দত্তক নিতে চাই। অভিনেত্রী বলেন, আসলে আমি অনেকগুলো বাচ্চা চাই। এতবার তো সন্তানধারণ করতে পারব না। তাই দত্তক নেওয়াই ভালো। এ মন্তব্য ছড়িয়ে পড়তেই নিন্দুকেরা খোঁচা দিয়ে বলছেন— দত্তক কি আর নেবেন। সন্তানধারণের পথই তো বেছে নিলেন।

সেই সাক্ষাৎকারেই প্রেম নিয়ে অভিনেত্রী আরও বলেছিলেন, আমি ওই গড়পড়তা প্রেম একদম পছন্দ করি না। ন্যাকা ন্যাকা উপহার বা ফুল আমার পোষায় না। ছেলেরা যখন রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাব দেয়, আমার অসহ্য লাগে। মনে হয়, এক চড় মারি। আমার সাধারণ সম্পর্ক ভালো লাগে। তুমি আমার বাড়িতে এসো অথবা আমি তোমার বাড়িতে যাই। আমরা একসঙ্গে আড্ডা দিই, টিভি দেখি অথবা পিৎজা খাই।

তবে পুরোনো অন্য আরেক সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, যা-ই হয়ে যাক, তিনি কখনই কোনো রাজনীতিককে বিয়ে করবেন না। কিন্তু সেই রাজনীতিবিদেরই প্রেমে পড়েন অভিনেত্রী। রাঘব আম আদমি পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য। ২০২৩ সালে চার হাত এক করেন পরিণীতি ও রাঘব। 





রাজধানীতে ঝটিকা মিছিলের নেপথ্যে ভয়ংকর ছক  বেরিয়ে আসছে অর্থায়

রাজধানীতে ঝটিকা মিছিলের নেপথ্যে ভয়ংকর ছক বেরিয়ে আসছে অর্থায়

ad300