| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বাপ্পারাজের রহস্যজনক পোস্ট, ভক্তদের উদ্বেগ

  • প্রকাশের সময় : 13-10-2025 | 07:08 PM
বাপ্পারাজের রহস্যজনক পোস্ট, ভক্তদের উদ্বেগ
ad728
ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত বাপ্পারাজ। বহু বছর ধরে খানিকটা আড়ালে থাকলেও হঠাৎ করেই আবারও আলোচনায় এই জনপ্রিয় অভিনেতা। তার একটি পোস্ট ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছেন।

রবিবার (১২ অক্টোবর) রাত ৮টায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মন খারাপের পোস্ট দিয়েছেন বাপ্পারাজ। নিজের একটি কালো চশমা পরিহিত ছবি পোস্ট করেছেন। এতে কপালে চিন্তার ভাজ। ছবিতে বিমর্ষ হয়ে দূরে তাকিয়ে আছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘বিদায়।’

বাপ্পারাজের এ পোস্ট নজর এড়ায়নি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। একজন লিখেছেন, “আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’ এবং নায়করাজের বড় ছেলে। তাপ ‘বিদা’ ক্যাপশন লেখা যতটা সহজ। দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়াটা ঠিক ততোটা কঠিন।”

অন্য একজন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘এরকম শব্দ অনেকেই মেনে নিতে পারে না। দোয়া করি আপনি সবসময় ভালো থাকবেন’। অভিনেতার কাছে অনেকেই জানতে চেয়েছেন, কোথায় যাচ্ছেন? অনেকে মনে করছেন বিরহের নায়ক ইমেজ ছেড়ে অ্যাকশন চরিত্রের আত্মপ্রকাশের অপেক্ষায় তিনি। পুরোনো চরিত্রকে বিদায় জানাতেই অভিনেতার রহস্যজনক পোস্ট। তবে কোনো মন্তব্যের জবাব দেননি এই তারকা অভিনেতা।

নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন বাপ্পারাজ। ক্যারিয়ারে তিনি সবার্ধিক ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন। বাপ্পারাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।



জাতীয় নির্বাচনের দিনই গণভোট: আমীর খসরু

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: আমীর খসরু

ad300