| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভাইয়ের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে মুখ খুললেন আমির খান

  • প্রকাশের সময় : 09-01-2026 | 07:06 PM
ভাইয়ের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে মুখ খুললেন আমির খান
ad728
ভাইয়ের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান। ভাইয়ের সাথে বৈরি সম্পর্কের বিষয়ে আমির খান আবেগ প্রবণ হয়ে বললেন আমি আর কী করতে পারি? এটাকে আমি আমার ভাগ্য বলেই মেনে নিয়েছি। আপনি গোটা বিশ্বের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়বেন?

ফয়সাল খানের সঙ্গে তার বৈরি সম্পর্ক নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি আমির খান অবশেষে ভাঙলেন তার নীরবতা। ভাইয়ের আনা গুরুতর সব অভিযোগের পাল্টা জবাব দিলেন তিনি।

পুরনো ক্ষোভ ও মেলা সিনেমার প্রেক্ষাপট ২০০০ সালে মুক্তি পাওয়া মেলা সিনেমাটি ছিল আমিরের ক্যারিয়ারের অন্যতম বড় ব্যর্থতা। এই ছবিতেই আমির তার ভাই ফয়সাল খানকে বড় পর্দায় ব্রেক দিয়েছিলেন। কিন্তু সেই ছবি থেকেই শুরু হয় তিক্ততা। ফয়সাল খানের দাবি ছিল, ছবির শুটিং চলাকালীন আমির তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করতেন এবং তিনি প্রাণনাশের শঙ্কায় থাকতেন।

ফয়সালের চাঞ্চল্যকর অভিযোগ বিগত বছরগুলোতে ফয়সাল খান একাধিকবার দাবি করেছেন যে, তাকে পাগল সাজিয়ে ঘরে আটকে রাখা হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, একদিন ৪০ জন লোক আমার বাড়িতে চড়াও হয়। আমাকে জোর করে ওষুধ খাওয়ানো হয় এবং ফোন কেড়ে নেওয়া হয়। সেদিন পালিয়ে না গেলে হয়তো আমাকে আজীবন বন্দি থাকতে হতো। এমনকি তিনি পরিবারের সম্পত্তি থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন।

ভাইয়ের এসব ভিযোগের বিষয়ে আমির খান অনেকটা আবেগপ্রবণ হয়ে উত্তর দিয়েছেন। তিনি বলেন, আমি আর কী করতে পারি? এটাকে আমি আমার ভাগ্য বলেই মেনে নিয়েছি। আপনি গোটা বিশ্বের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়বেন?

পাল্টা কোনো কাদা ছোড়াছুড়ি না করে আমির আরও বলেন, আমি চাই ফয়সাল আবারও অভিনয়ে ফিরুক। যদি ইন্ডাস্ট্রিতে কেউ তাকে কাজ দিতে রাজি না হয়, তবে আমি নিজেই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।




বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ad300