| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ঐশী

  • প্রকাশের সময় : 25-11-2025 | 02:19 PM
ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ঐশী
ad728
নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, এক নারী বিশৃঙ্খলার মধ্যে মই বেয়ে দেয়াল টপকে দ্রুত বেরিয়ে আসছেন। অসংখ্য ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে- এটাই কণ্ঠশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর পালানোর দৃশ্য! তবে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ঐশী।

শনিবার (২২ নভেম্বর )গাজীপুরের শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় গান পরিবেশন করার পর রাত ১০টার দিকে মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। পরদিন ঐশী জানান, তিনি তখন সেখানে ছিলেন না।

ঐশী বলেন, বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কিছুটা হাস্যকরও লাগছে। চুল ও পোশাক দেখলেই বুঝতে পারবেন- ভিডিওতে থাকা নারী আমি নই। এটা যাচাই করা কঠিন নয়। তবুও সবাই কেন কনফিউজড হচ্ছে বুঝতে পারছি না।

ঐশীর জানায়, সেদিন আমাদের শো সুন্দরভাবে শেষ হয়েছে। শো শেষে গাড়িতে করে নিরাপদে বাসায় ফিরে আসি। আমরা মেলায় থাকাকালে কোনো বিশৃঙ্খলা দেখিনি। বাসায় ফেরার পর শুনেছি- আমরা বের হওয়ার পর মেলায় ঝামেলা হয়েছে।

তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, ঐশী নাকি বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েছিলেন এবং পরে দেয়াল টপকে বের হন। অন্যদিকে ঐশী বলছেন, এগুলো গুজব।

বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে সোমবার (২৪ নভেম্বর ) বিকেলে ফেসবুকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন এই গায়িকা। ফেসবুকে ঐশী লিখেছেন, গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।

এছাড়া সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে তিনি আরও লিখেন, বিভিন্ন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে যাচাই করা তথ্য প্রচারের অনুরোধ জানাই।




সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ নির্দে

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ নির্দে

ad300