| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মুক্তি পেল দ্য ফ্যামিলি ম্যান থ্রি’র ট্রেলার , থাকছে চমক

  • প্রকাশের সময় : 08-11-2025 | 10:45 PM
মুক্তি পেল দ্য ফ্যামিলি ম্যান থ্রি’র ট্রেলার , থাকছে চমক
ad728
তিন বছরের অপেক্ষার পর মুক্তি পেল জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের ট্রেলার। এবারও কেন্দ্রীয় চরিত্রে থাকছে শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় মনোজ বাজপেয়ী। তবে নতুন সিজনে তাকে দেখা যাবে ভিন্ন বাস্তবতায়, যেখানে প্রাক্তন গোয়েন্দা নিজেই রাষ্ট্রের চোখে অপরাধী। 

শুক্রবার ( ৭ নভেম্বর ) ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অ্যামাজন প্রাইম ভিডিওর উদ্যোগে প্রকাশিত হয় ‘দ্য ফ্যামিলি ম্যান থ্রি’-এর প্রচার ঝলক। ট্রেলারে দেখা যায়, শ্রীকান্ত নিজেই তার পরিবারকে জানাচ্ছেন যে তিনি একজন গুপ্তচর। সেই সঙ্গে দেশজুড়ে প্রচারিত হচ্ছে- তিনি এখন ‘ওয়ান্টেড ক্রিমিনাল’। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই শুরু হয় তার পলাতক জীবন। পাশে আছে তার দীর্ঘদিনের সহকর্মী জে কে, চরিত্রে শারিব হাশমি।

এবারের সিজনে মূল প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে নিমরাত কৌরকে, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মাস্টারমাইন্ড চরিত্রে। তার সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন উত্তর-পূর্ব ভারতের এক মাদকচক্রের নেতা, যাকে রূপ দিয়েছেন জয়দীপ আহলাওয়াত। গল্পের মূল সংঘাত ঘুরবে এই মাদকচক্র ও গুপ্তচরবৃত্তির জটিল সমীকরণকে কেন্দ্র করে।

পরিচালক রাজ ও ডি কে জানিয়েছেন, তিন বছর সময় নিয়ে তারা এই সিজন তৈরি করেছেন। তাদের ভাষায়, দর্শকের দীর্ঘ প্রতীক্ষা যেন সার্থক হয়, সেই চেষ্টা করেছি। আগের চেয়ে এবার গল্পে বেশি অ্যাকশন, টেনশন ও আবেগ থাকছে।

ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শকদের উচ্ছ্বাস। কেউ লিখেছেন, শ্রীকান্ত-জে কে জুটির কথোপকথনই সিরিজের প্রাণ। আবার কারও মন্তব্য, মনোজ বাজপেয়ী বরাবরের মতোই দুর্দান্ত, তবে জয়দীপ আহলাওয়াত নজর কাড়বেন নিশ্চিত।

দ্য ফ্যামিলি ম্যান সিরিজের আগের সিজনগুলোর মতোই এবারও থাকছেন প্রিয়মণি, অশ্লেষা ঠাকুর, শ্রেয়া ধনওয়ন্তরী, গুল পনাগ ও বেদান্ত সিনহা। সিরিজটির তৃতীয় সিজন দেখতে পাবেন আগামী ২১ নভেম্বর, অ্যামাজন প্রাইম ভিডিও-তে।