| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে নিয়ে কটাক্ষ

  • প্রকাশের সময় : 03-01-2026 | 12:55 AM
মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে নিয়ে কটাক্ষ
ad728

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে ভারতের বিভিন্ন মহলে। এই পরিস্থিতির মধ্যে মুস্তাফিজকে বিপুল অর্থে দলে নেওয়ায় সামাজিক মাধ্যেমে শাহরুখকে ইতোমধ্যে বিশ্বাসঘাতক তকমা সেঁটে দিয়েছেন ভারতের আধ্যাত্মিক গুরু থেকে শুরু করে বিজেপি নেতারা।

আইপিএল এর এবারের আসরে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ব্যাপক চাপে রয়েছেন বলিউড কিং ও কলকাতার ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান। ৯ কোটি রুপিতে ‘কাটার মাস্টার’কে কেনার পর থেকে ভারতের বিভিন্ন মহলে শাহরুখকে নিয়ে বিতর্ক ও কটাক্ষ শুরু হয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে, শিবসেনার মতো রাজনৈতিক দলগুলো নায়ককে কড়া হুঁশিয়ারি দিচ্ছে। 

সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার বিষয়ে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এ ঘটনার পর এবার মুস্তাফিজকে সরানোর আল্টিমেটাম দিয়েছে ভারতের হিন্দু ডানপন্থী দল শিবসেনার মুখপাত্র আনন্দ দুবে। এক বিবৃতিতে এই নেতা বলেছেন, শাহরুখ যদি সম্মান বাঁচাতে চান তবে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া উচিত। তার দাবি, একজন বাংলাদেশি ক্রিকেটার এই দেশ (ভারত) থেকে যে অর্থ উপার্জন করবেন, তা তাদের দেশে ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না।

একের পর এক এমন বিতর্কে কার্যত বিপাকে শাহরুখ খান ও তার দল কলকাতা নাইট রাইডার্স-কেকেআর। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ এও মনে করছেন, এবারের নিলামে মুস্তাফিজকে ৯ কোটিতে কেনায় এমন অস্থিরতা তৈরি হয়েছে।




নির্বাচনে ঝামেলা হলেই ভোটকেন্দ্র বন্ধ: সিইসি

নির্বাচনে ঝামেলা হলেই ভোটকেন্দ্র বন্ধ: সিইসি

ad300