| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা!

  • প্রকাশের সময় : 01-02-2026 | 06:18 PM
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা!
ad728
সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে,দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার বিয়ে। জানা যায়, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে সোমবার (২ ফেব্রুয়ারি) এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।  

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকেই এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

গত কয়েকদিন ধরে বিনোদন জগতে তাদের বিয়ের খবর নিয়ে নানা জল্পনা চলছিল। এমন সময়ে সদ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই গুঞ্জনকে আরও জোরালো করে দেয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের জমকালো প্রস্তুতি চলছে। লাল ভেলভেট কাপড়, নানা রঙের ফুল এবং বিশেষ কারুকার্য করা পিতলের সামগ্রী দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের এক সদস্যের ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের গোছগাছ চলছে পুরোদমে। 

এদিনই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন পর্দার এই জনপ্রিয় জুটি। তবে দীর্ঘদিন ধরে বিজয় ও রাশমিকার প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা থাকলেও তারা জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি। 




বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

ad300