| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চিড়িয়াখানার খাঁচা থেকে বেরোনো সিংহী ২ ঘন্টা পরে খাঁচাবন্দী

  • প্রকাশের সময় : 06-12-2025 | 07:01 AM
চিড়িয়াখানার খাঁচা থেকে বেরোনো সিংহী ২ ঘন্টা পরে খাঁচাবন্দী মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহী গেল বেরিয়ে গেলে দর্নার্ীদের মধ্যে ভীতির সঞ্চার হয়, পরে ২ ঘন্টা পরে চেতনানাষক ইনজেকশন দিয়ে তাকে ধরে আবারো খাঁচা বন্দী করা হয়
ad728


নিজস্ব প্রতিবেদক: 
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহীকে দুই ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আনলো কতৃপক্ষ। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে পড়ে একটি সিংহীটি। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে সিংহীটিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটিকে আবার খাঁচায় নেওয়া হয়।
এদিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের বাড়তি ভিড় হয়। এর মধ্যে বিকেল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে পড়ে একটি সিংহী। এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এতে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার  বলেন, চিড়িয়াখানার মঠ এলাকায় একটা ফিমেল (নারী) সিংহ আছে, সেটা খাঁচা থেকে বের হয়। বের হয়ে সেখানকার পানির পাম্পের পাশে হরিণের খাঁচার কাছে বসে। পরে সেটিকে ইনজেকশন দিয়ে অচেতন করা হয়।

রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাটা ঘটেছে বিকেল পৌনে ৫টায়। তখন এমনিতেই দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার সময়। ঘটনার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের বের করে দেওয়া হয়। যেহেতু চিড়িয়াখানা বন্ধের সময় হয়েছিল, তাই দর্শনার্থীরা বুঝতে পারেননি কেন বের করা হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটেনি।

জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ ও সিংহী রয়েছে। যে খাঁচা থেকে সিংহীটি বের হয়েছে, সেটিতে কয়েক দিন আগে একটি পুরুষ সিংহ দেওয়া হয়।

কীভাবে সিংহী খাঁচা থেকে বের হলো, তা তদন্ত করে বের করা হবে বলে জানান জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম।

সিংহীটিকে চেতনানাশকযুক্ত ইনজেকশন দিয়ে অচেতন করার পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটিকে আবার খাঁচায় ঢোকানো হয় বলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম জানান।

 বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।



ইসির সামনে  চলছে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ইসির সামনে চলছে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ad300