| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শিল্পীদের সম্মান, নিরাপত্তা চাইলেন ফারিণ

  • প্রকাশের সময় : 17-11-2025 | 01:33 PM
শিল্পীদের সম্মান, নিরাপত্তা চাইলেন ফারিণ
ad728
শিল্পীদের সম্মানও নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

রবিবার (১৬ নভেম্বর ) রাতে এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।

বিনোদন অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা। খবরটি প্রকাশ্যে আসার পরই তুমুল উত্তেজনা বিরাজ করছে শোবিজ পাড়ায়। শুরুতে কিছুটা বিভ্রান্তি থাকলেও, পরিস্থিতি সামাল দিতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী। গ রবিবার (১৬ নভেম্বর ) সন্ধ্যায় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন মঞ্জুর করান। তথ্যটি গতকালই নিশ্চিত করেছেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে মেহজাবীন ও আলিসান তাকে নতুন ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রলোভন দেখান। এই সূত্রে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় তিনি তা ফেরত চান।

অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত চাওয়ার পর থেকে তাকে বারবার সময়ক্ষেপণ করা হয়। গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে তিনি কেবল অপমানিতই হননি, বরং জীবননাশের হুমকিরও শিকার হন। এরপর আইনি পরামর্শে তিনি ২৪ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছে মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর দাবি- তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তার ও পরিবারের সুনাম নষ্ট করার জন্যই এমন অভিযোগ।

ফারিণের এই স্ট্যাটাস প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন- শিল্পীরা যখন একের পর এক আইনি ঝামেলায় জড়াচ্ছেন, তখন তাদের সুরক্ষায় শিল্প ও সংস্কৃতি জগতের সকলকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি।




গণভোটের ফলাফল প্রকাশ করল ইসি

গণভোটের ফলাফল প্রকাশ করল ইসি

ad300