| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সালমান শাহর সঙ্গে সামিরার যে প্রেম ছিল, জীবনে দেখিনি : ডন

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে। শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হয়ে এসে ডন বলেন সালমানের সঙ্গে সামিরার যে প্রেম ছিল আমি এমন প্রেম জীবনে দেখিনি।

  • প্রকাশের সময় : 27-10-2025 | 12:37 AM
সালমান শাহর সঙ্গে সামিরার যে প্রেম ছিল, জীবনে দেখিনি : ডন
ad728

 বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে। শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হয়ে এসে ডন বলেন সালমানের সঙ্গে সামিরার যে প্রেম ছিল আমি এমন প্রেম জীবনে দেখিনি।

আদালত তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

প্রায় পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে জানায়, এটি হত্যা নয়, আত্মহত্যা। তখন ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।

পরে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহর মৃত্যু নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সেই পুরনো সাক্ষাৎকারটি আবার ভাইরাল হয়েছে।সাক্ষাৎকারে জয় সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারেন—ওনার মা, না স্ত্রী?’ ন প্রথমে একে পারিবারিক বিষয় বলে এড়িয়ে গেলেও পরে বলেন, তিনি সালমানের স্ত্রী সামিরা হকের মধ্যে কোনো দোষ দেখেননি। জয়ের প্রশ্নে যখন পুনরায় জানতে চাওয়া হয়, সামিরার কোনো দোষই ছিল না?—ডন জবাব দেন, আমি তো দেখিনি কোনো দোষ।

ডন আরও বলেন, সালমান শাহ জীবনের শেষ দিকে মানসিকভাবে চরম অস্থির ছিলেন। তার ভাষায়, সালমান শাহ একজন সুপারস্টার হয়েও এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন? ছয়-সাত মাস ধরে ওকে আমি কখনো স্থির দেখিনি—স্থিরভাবে বসে থাকা বা কথা বলার মতো অবস্থাতেও না।

রাজধানী /প্রীতি

 




জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের দাবি

জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের দাবি

ad300