| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ জার্মানির

  • প্রকাশের সময় : 05-11-2025 | 09:53 PM
ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ জার্মানির
ad728

জার্মানি ইউক্রেনকে আরও কয়েকটি মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে। রাশিয়ার আকাশ হামলা মোকাবিলায় এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনের হাতে পৌঁছেছে।

 

রোববার (২ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। জেলেনস্কি জানিয়েছেন, তাঁর দেশে এখন আরও প্যাট্রিয়ট সিস্টেম এসেছে এবং সেগুলোর ব্যবহারও শুরু হয়েছে। নতুন যুদ্ধাস্ত্র পেয়ে জেলেনস্কি জার্মানি এবং দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে ধন্যবাদ জানিয়েছেন।

তবে জার্মানি ঠিক কতটি সিস্টেম পাঠিয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি।

 

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "অবশ্যই, আমাদের মূল অবকাঠামো এবং দেশের সব শহরকে সুরক্ষিত রাখতে আরও সিস্টেমের প্রয়োজন। তিনি পশ্চিমা অংশীদারদের কাছে আরও বেশি প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

 

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, অন্যান্য যেকোনো দেশের তুলনায় জার্মানি তাদের নিজস্ব সেনাবাহিনী থেকে সবচেয়ে বেশি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দিয়েছে।

 

এদিকে, জেলেনস্কি জানান, গত রাতেও রাশিয়া ড্রোন আক্রমণ চালিয়েছে। এতে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।