| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কাশ্মীর থানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৯

  • প্রকাশের সময় : 15-11-2025 | 11:05 PM
কাশ্মীর থানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৯
ad728
ভারতের কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভান্ডারে গতকাল শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী অন্তত নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন পুলিশ সদস্য ও ফরেনসিক দলের সদস্য, যারা থানায় মজুত বিস্ফোরক পরীক্ষা করছিলেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণটি ঘটেছে নওগাম থানায়। মূলত দিল্লির লালকেল্লার কাছে উদ্ধার করা বিস্ফোরকগুলো এই থানায় মজুত করা ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিহতের সংখ্যা ৯ জন এবং আহত হয়েছেন ২৯ জন। 

অন্যদিকে, এনডিটিভির বরাতে রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা কমপক্ষে ৭ জন এবং আহত হয়েছেন ২৭ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের পর পুরো থানায় আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের মাত্র চার দিন পরই কাশ্মীরের এই থানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটল। দিল্লির ওই বিস্ফোরণকে ভারত সরকার 'সন্ত্রাসী ঘটনা' হিসেবে উল্লেখ করেছে। ওই ঘটনার জেরে জম্মু-কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে এবং একাধিক সংস্থাকে তদন্তে যুক্ত করা হয়েছে।



২৩৭ আসনে প্রার্থী তালিকা  ঘোষণা বিএনপির :  কোন আসনে কে ?

২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিএনপির : কোন আসনে কে ?

ad300