| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চীনের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে কড়া বার্তা কানাডার

  • প্রকাশের সময় : 18-01-2026 | 01:29 PM
চীনের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে কড়া বার্তা কানাডার
ad728
চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনকে এবার কড়া এক বার্তা দিয়েছে কানাডা। ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডিয়ান সরকারের এ পদক্ষেপ তাদের যুক্তরাষ্ট্রনির্ভর নীতি থেকে বেরিয়ে আসার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। 

শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বিশ্ব বদলে গেছে। এই চুক্তি নতুন বিশ্বব্যবস্থায় কানাডাকে ভালো অবস্থানে রাখবে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক কৌশলগত, বাস্তবভিত্তিক। এটিকে দৃঢ়ভাবে পুনর্গঠন করা হচ্ছে। তার ভাষায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ওয়াশিংটনের তুলনায় চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

নতুন এক চুক্তির আওতায় চীনা ইলেকট্রিক যানবাহনের ওপর আরোপিত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন কানাডার কৃষিপণ্যের ওপর শুল্ক হ্রাসে সম্মত হয়েছে। পাশাপাশি কানাডীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। একই সঙ্গে কানাডার গাড়ি শিল্পে চীনা বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী অটোয়া। তবে এই সিদ্ধান্তকে ঘিরে কানাডার অভ্যন্তরে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে।

অন্টারিও প্রদেশের প্রিমিয়ার (সরকারপ্রধান) ডাগ ফোর্ড চুক্তির সমালোচনা করে বলেন, এতে দেশীয় উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। অপরদিকে সাসকাচুয়ান প্রদেশের প্রিমিয়ার স্কট মো বলেন, চীনের শুল্ক কমার ফলে ক্যানোলা কৃষকরা উপকৃত হবেন।

বিশেষজ্ঞদের মতে, শুল্ক কমানোর ফলে কানাডার বৈদ্যুতিক যানবাহনের বাজারে চীনা ব্র্যান্ডগুলোর অংশীদারত্ব প্রায় ১০ শতাংশে পৌঁছাতে পারে। এতে টেসলার মতো যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে। 

কানাডা ও চীনের মধ্যে হওয়া নতুন এ চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়াও বিভক্ত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তিটিকে ‘সমস্যাজনক’ বলে মন্তব্য করলেও ট্রাম্প একে ইতিবাচক হিসেবে দেখেছেন।

চুক্তি অনুযায়ী, বছরে ৪৯ হাজার গাড়ির কোটা নির্ধারণ করে চীনা ইভির ওপর কানাডার শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ১ শতাংশ করা হবে। ভবিষ্যতে এই কোটা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। বিনিময়ে চীন কানাডার ক্যানোলা পণ্যের ওপর শুল্ক কমাবে এবং সামুদ্রিক খাদ্যসহ অন্যান্য কৃষিপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপটি উত্তর আমেরিকার বাণিজ্য কাঠামো ঘিরে বাড়তে থাকা অনিশ্চয়তারই প্রতিফলন। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কানাডার বিভিন্ন শিল্পখাতে নতুন শুল্ক আরোপ করেছে এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে স্বাক্ষরিত ইউএসএমসিএ বাণিজ্য চুক্তিকে দুর্বল করার হুমকিও দিয়েছে। এ প্রেক্ষাপটে অটোয়ার কর্মকর্তারা মনে করছেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এখনই বাণিজ্য অংশীদারদের বৈচিত্র্য বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।




দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ad300