| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জরুরি বৈঠক, মাচাদোকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প

  • প্রকাশের সময় : 13-01-2026 | 02:10 PM
জরুরি বৈঠক, মাচাদোকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প
ad728
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে জরুরি বৈঠকের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার এই হাই-প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতেই ট্রাম্প এই ‘বিকল্প কার্ড’ ব্যবহার করছেন বলে মনে করা হচ্ছে।

নিকোলাস মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের প্রশাসনকে মার্কিন সমর্থন দিলেও, তেলের মজুত ও নীতি নির্ধারণী বিষয়ে ওয়াশিংটনের সাথে তাল মেলাতে ব্যর্থ হলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে স্বেচ্ছায় নির্বাসনে থাকা মারিয়া মাচাদোর সাথে ট্রাম্পের বৈঠক কারাকাসের বর্তমান প্রশাসনের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, দেলসি রদ্রিগেজকে নিয়ন্ত্রণে রাখতে এবং ভেনেজুয়েলার ওপর মার্কিন প্রভাব নিরঙ্কুশ করতেই মাচাদোকে আলোচনার টেবিলে ডেকেছেন ট্রাম্প। এর আগে মাচাদো তার নোবেল পুরস্কার ট্রাম্পের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করার পরপরই ওয়াশিংটন থেকে এই আমন্ত্রণ আসে। মূলত ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব ও জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিয়ে দরকষাকষি করতেই এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।




সর্বশেষ সংবাদ
রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

ad300