| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

দোকানে ঘুমন্ত অবস্থায় আগুন, আহত আরও একজন; শোকের ছায়া নারায়ণগঞ্জে দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোররাতে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

  • প্রকাশের সময় : 28-07-2026 | 04:53 PM
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির
ad728
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টার দিকে একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন কয়েকজন বাংলাদেশি। আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজন আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার, আর অন্যরা বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


ঘটনার পর স্থানীয় পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। বিষয়টি তদন্ত করছে দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানিয়েছেন, কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো সরকারিভাবে কোনো তালিকা পাওয়া যায়নি। তিনি বলেন,

"কয়েকজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে আমাদের কাছে এখনো অফিসিয়াল কোনো তথ্য আসেনি। আমরা খোঁজখবর নিচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।"স্বজনদের ভাষ্য, জীবিকার সন্ধানে বহু বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন এসব বাংলাদেশি। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তারা সেখানে ব্যবসা ও বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করছেন বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত জানতে বাংলাদেশ দূতাবাস ও দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে স্বজনরা।



সর্বশেষ সংবাদ
জামায়াত আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা: অসুস্থ হয়ে হাসপাতা

জামায়াত আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা: অসুস্থ হয়ে হাসপাতা

ad300