| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের তাণ্ডব: নিহত ৩০

  • প্রকাশের সময় : 05-01-2026 | 02:37 PM
নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের তাণ্ডব: নিহত ৩০ নাইজার রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে সশস্ত্র ডাকাত দলের ভয়াবহ হামলা
ad728
নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে সশস্ত্র ডাকাত দলের ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। 

গত শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে এই নৃশংস ঘটনা ঘটে। হামলাকারীরা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় নাইজার রাজ্যে আবারও রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে একদল সশস্ত্র বন্দুকধারী কাসুয়ান দাজি বাজারে প্রবেশ করে। তারা বাজারে আসা সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি শুরু করলে ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়। হামলাকারীরা বাজারের বিভিন্ন স্টলে অগ্নিসংযোগ করে এবং প্রচুর পরিমাণ খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। তারা জানান, হামলাকারীরা নারী ও শিশুদের ওপরও কোনো দয়া দেখায়নি। শুক্রবার থেকেই নিকটবর্তী আগওয়ারা ও বোরগুসহ বেশ কিছু গ্রামে এই ধারাবাহিক হামলা শুরু হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, হামলার সময় সেখানে কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না, যার ফলে তারা নিজেরাই এখন পর্যন্ত মৃতদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

এই বর্বরোচিত ঘটনার প্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু অপরাধীদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি অপহৃতদের দ্রুত উদ্ধার এবং বনাঞ্চল সংলগ্ন অরক্ষিত গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগেই ওই অঞ্চল থেকে ৩০০ জন শিক্ষার্থী ও শিক্ষক অপহৃত হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর এই ধরনের গণহত্যামূলক কর্মকাণ্ড ও অপহরণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।





হ্যাঁ না ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা :

হ্যাঁ না ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা :

ad300