ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনী প্রধানের অবস্থানে সরাসরি আঘাত হেনেছে ইরানের শক্তিশালী 'খাইবার' ক্ষেপণাস্ত্র। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা বা পরিণতি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক আকস্মিক ঘোষণায় জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতেই এই লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত ইসরায়েল ও মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলোতে মোট ১০টি ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পন্ন করেছে ইরান।
প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি কমান্ড সেন্টারগুলোতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। তবে এই ভয়াবহ হামলার বিষয়ে ইসরায়েলি প্রশাসন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা নেতানিয়াহুর অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রদান করেনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে চরম উত্তেজনার মুখে রয়েছে।