| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভারত-পাকিস্তান সংঘর্ষে ভূপাতিত যুদ্ধবিমান সংখ্যা নিয়ে ট্রাম্পের নতুন দাবি

  • প্রকাশের সময় : 07-11-2025 | 12:05 AM
ভারত-পাকিস্তান সংঘর্ষে ভূপাতিত যুদ্ধবিমান সংখ্যা নিয়ে ট্রাম্পের নতুন দাবি
ad728
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষে ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন দাবি করেছেন। তিনি আগের সংখ্যা সংশোধন করে জানিয়েছেন, মূলত আটটি বিমান ধ্বংস হয়েছিল। 

জিও নিউজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। চলতি বছরের শুরুতে জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।

বুধবার মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিছু পত্রিকা জানিয়েছিল সংঘর্ষের সময় সাত বা আটটি বিমান ভূপাতিত হয়েছে। তিনি বলেন, একটি পত্রিকা লিখেছে সাতটি বিমান ভূপাতিত হয়েছে, আরেকটি বলেছে একটি ক্ষতিগ্রস্ত। কিন্তু সত্যি কথা হলো, মূলত আটটি বিমান ভূপাতিত হয়েছিল।

ট্রাম্প আরও বলেন, তিনি তখন দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই জানতে পারেন তারা যুদ্ধের মুখে। তিনি উভয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেওয়ার পর তারা শান্তিতে রাজি হয় বলে দাবি করেন। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, যদি তারা যুদ্ধ করে, তাহলে কোনো বাণিজ্য চুক্তি হবে না। পরে তারা ফোন করে বলল, শান্তি চাই।

উল্লেখ্য, গত মাসেও ট্রাম্প বলেছিলেন, পাকিস্তান-ভারত সংঘর্ষে 'সাতটি একেবারে নতুন ও সুন্দর বিমান ভূপাতিত হয়েছে', যা ভারতীয় পক্ষের বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছিলেন। ট্রাম্প দাবি করেন, ওই সংঘর্ষে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তাঁর ব্যক্তিগত ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তিনি 'একাই এক সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছিলেন।