যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মদের দোকানে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে বন্য প্রাণী র্যা কুন। মদ পান করে মাতাল অবস্থায় প্রাণীটি দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানান, গত শনিবার দোকান খোলার পর কর্মীরা ভাঙা মদের বোতল এবং ওয়াশরুমের কাছে মাতাল র্যা কুনটিকে পড়ে থাকতে দেখেন। প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ধারণা, র্যা কুনটি ছাদের কোনো অংশ দিয়ে দোকানে পড়ে গিয়েছিল এবং ভাঙা বোতল থেকে গড়িয়ে পড়া মদ পান করেছিল। পরে প্রাণীটিকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভার্জিনিয়ার একটি মদের দোকানে এই ঘটনাটি ঘটে। শনিবার সকালে দোকানের কর্মীরা এসে দেখেন, কয়েকটি মদের বোতল মেঝেতে ভেঙে পড়ে আছে এবং ওয়াশরুমের কাছে একটি র্যা কুন অচেতন অবস্থায় পড়ে আছে।
প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তা সামান্থা মার্টিন অনুমান করেন, র্যা কুনটি সম্ভবত ছাদের কোনো অংশ দিয়ে দোকানের ভেতরে পড়ে যায়। নিচে পড়ার সময় বা তার ধাক্কায় কয়েকটি বোতল ভেঙে মদ ছড়িয়ে পড়ে। মাটিতে পড়ে থাকা সেই মদ খেয়ে র্যা কুনটি সম্পূর্ণ মাতাল হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। সিসি ক্যামেরার ফুটেজ অস্পষ্ট হওয়ায় এটি ঠিক কতটুকু মদ পান করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মাতাল অবস্থায় কয়েক ঘণ্টা ঘুমিয়ে থাকার পর প্রাণীটিকে উদ্ধার করা হয়। এরপর এটিকে একটি প্রাণী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পুরোপুরি সুস্থ হওয়ার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।