| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মাদুরে অপসারণ: ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা মাচাদোর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপকে ‘মানবতা ও স্বাধীনতার জন্য এক বিশাল পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন দেশটির নোবেলজয়ী প্রধান বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

  • প্রকাশের সময় : 07-01-2026 | 02:57 AM
মাদুরে অপসারণ: ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা মাচাদোর
ad728


আন্তর্জাতিক ডেক্স:  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপকে ‘মানবতা ও স্বাধীনতার জন্য এক বিশাল পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন দেশটির নোবেলজয়ী প্রধান বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

গতকাল সোমবার (৫ জানুয়ারী) রাতে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেত্রী বলেন, ৩ জানুয়ারি দিনটি ইতিহাসে স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায়ের জয়ের দিন হিসেবে লেখা থাকবে। এটি কেবল ভেনেজুয়েলার জন্য নয়, বরং গোটা মানবতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদার জন্য একটি বিশাল পদক্ষেপ।
মাচাদো বলেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কারটি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তিনি বলেন, আমি যখন নোবেল পাওয়ার খবর পাই, তখনই এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেছিলাম।
আমি বিশ্বাস করি তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য। অনেকে যা অসম্ভব মনে করেছিল, তিনি তা করে দেখিয়েছেন। আমরা বিশ্বাস করি ভেনেজুয়েলার জনগণ নিশ্চিতভাবেই এই পুরস্কার তাকে দিতে চাইবে এবং তার সঙ্গে ভাগ করে নিতে চাইবে।

ট্রাম্পের প্রশংসা করে তিনি আরও বলেন, “ভেনেজুয়েলার মানুষ আজ স্বাধীনতার অনেক কাছে। ট্রাম্পের সাহসী দূরদৃষ্টি ও ঐতিহাসিক পদক্ষেপের কারণেই এটি সম্ভব হয়েছে। তিনি প্রমাণ করেছেন যে তিনি যা বলেন, তা করে দেখান।”

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেস সম্পর্কে কড়া সমালোচনা করেছেন মাচাদো।

তিনি বলেন, তাকে (রদ্রিগেস) মোটেও বিশ্বাস করা যায় না। তিনি মাদুরো প্রশাসনের নির্যাতন, নিপীড়ন ও দুর্নীতির অন্যতম কারিগর। ভেনেজুয়েলার জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে।

মাচাদো দাবি করেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিরোধী জোট ৯০ শতাংশের বেশি ভোট পাবে।

নিরাপত্তা ঝুঁকির কারণে গত কয়েক মাস আত্মগোপনে থাকা এবং বর্তমানে দেশের বাইরে থাকা এই নেত্রী দ্রুতই ভেনেজুয়েলায় ফেরার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আমি যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরিকল্পনা করছি। আমরা ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি হাবে পরিণত করব এবং সব অপরাধমূলক কাঠামো ধ্বংস করব।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মাচাদোর প্রতি কিছুটা অনীহা প্রকাশ করে বলেছিলেন যে, দেশের ভেতরে তার যথেষ্ট সমর্থন নেই।

তবে ট্রাম্পের সেই মন্তব্য নিয়ে সরাসরি কিছু না বললেও মাচাদো মার্কিন প্রশাসনের প্রতি তার অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।



হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ-অবরোধ

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ-অবরোধ

ad300