| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মার্কিন সতর্কতার পর ভেনেজুয়েলায় ৬ এয়ারলাইন্স নিষিদ্ধ

  • প্রকাশের সময় : 27-11-2025 | 03:20 PM
মার্কিন সতর্কতার পর ভেনেজুয়েলায় ৬ এয়ারলাইন্স নিষিদ্ধ
ad728
যুক্তরাষ্ট্রের দেওয়া সতর্কতার পর যেসব আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় তাদের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছিল, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলা। 

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার (২৬ নভেম্বর) এই এয়ারলাইন্সগুলোকে 'সন্ত্রাসবাদে জড়িত' থাকার অভিযোগ এনে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ হওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে রয়েছে আইবেরিয়া, ট্যাপ, অ্যাভিয়ানকা, লাতাম, গোল এবং তুর্কিশ এয়ারলাইন্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে তাঁর সরকারকে উৎখাতের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

ভেনেজুয়েলার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (আইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে) জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে’ সমর্থন দেখিয়ে এই এয়ারলাইন্সগুলো একতরফাভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে। তাই তাদের অপারেশনাল পারমিট বাতিল করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় উড়োজাহাজ পরিচালনাকারী বেসরকারি বিমানগুলোকে সতর্ক থাকতে বলে, কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং সামরিক তৎপরতা বেড়েছে।

এই সতর্কতার পর স্পেনের আইবেরিয়া, পর্তুগালের ট্যাপ, কলম্বিয়ার অ্যাভিয়ানকা, চিলি ও ব্রাজিলের লাতাম, ব্রাজিলের গোল এবং তুর্কিশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট স্থগিত করে।

ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রণালয় সোমবার ছয়টি এয়ারলাইন্সকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে ফ্লাইট পুনরায় চালু করতে বলে, যার সময়সীমা বুধবার দুপুরে শেষ হয়। কিন্তু কোনো এয়ারলাইন্সই ফ্লাইট পুনরায় চালু না করায় এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। ভেনেজুয়েলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি অ্যাসোসিয়েশন (এভাভিট) জানিয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে এ পর্যন্ত আট হাজারের বেশি যাত্রী এবং অন্তত ৪০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের দাবি নিয়ে ওয়াশিংটন ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং স্টেলথ বিমান মোতায়েন করেছে।




শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

ad300