| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৪ অভিবাসী আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কেলান্তান ও রাজ্য সড়ক পরিবহন বিভাগের যৌথ অভিযানে ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এসময় বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে পরিচালিত এ যৌথ অভিযান সকাল ৮টা থেকে শুরু হয়।

  • প্রকাশের সময় : 10-10-2025 | 09:44 PM
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৪ অভিবাসী আটক
ad728
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কেলান্তান ও রাজ্য সড়ক পরিবহন বিভাগের যৌথ অভিযানে ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এসময় বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে পরিচালিত এ যৌথ অভিযান সকাল ৮টা থেকে শুরু হয়।

অভিযানে দুটি সংস্থার ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটি পরিচালিত হয় গোপন তথ্যের ভিত্তিতে, যেখানে জানা যায় কিছু অবৈধ অভিবাসী কর্তৃপক্ষের নজর এড়াতে গণপরিবহন ব্যবহার করছে।

আটক অভিবাসীদের মধ্যে রয়েছেন—পাঁচজন বাংলাদেশি পুরুষ, পাঁচজন ভারতীয় পুরুষ, দুজন পাকিস্তানি পুরুষ, দুজন মিয়ানমারের নাগরিক, একজন ইন্দোনেশীয় পুরুষ, সাতজন ইন্দোনেশীয় নারী, একজন ভারতীয় নারী এবং একজন বাংলাদেশি নারী।

তদন্তের জন্য আটক অভিবাসীদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) ও ৫৬(১)(ডি) অনুযায়ী মামলা প্রক্রিয়া চলবে।

এক বিবৃতিতে ইমিগ্রেশন কেলান্তান জানায়, অবৈধ অভিবাসী শনাক্তে এমন অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন যেন কেউ অবৈধ অভিবাসী বা সংশ্লিষ্ট বেআইনি কার্যক্রমের তথ্য জানলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন।

বিবৃতিতে বলা হয়, যে কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা সুবিধা দিলে তার বিরুদ্ধেও কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।



ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে নির্বাচনে অংশ নেয়া যাবে না

ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে নির্বাচনে অংশ নেয়া যাবে না

ad300