| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মিশিগানে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে প্রায় ১ লাখ ভোটে পেছনে ফেলেছেন আল–সাইদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাইক রজার্সকে হারিয়ে মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আল-সাঈদ। সারা দেশে একচেটিয়া জয় এবং বেশ কিছু অপ্রত্যাশিত ফলাফলের পর ডেমোক্রেটিক পার্টি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। চমকপ্রদ এই জয়ের ধারাবাহিকতায় ডেমোক্র্যাটরা টেক্সাস, আইওয়া, ওহাইও, সাউথ ক্যারোলাইনা, এমনকি ক্যানসাসেও জয়লাভ করেছে। ক্যানসাসে ১৯৩২ সালের পর থেকে আর কোনো ডেমোক্রেটিক সিনেটর নির্বাচিত হননি।

  • প্রকাশের সময় : 04-11-2026 | 02:54 PM
মিশিগানে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে প্রায় ১ লাখ ভোটে পেছনে ফেলেছেন আল–সাইদ আবদুল আল-সাইদ
ad728

মিশিগানে ডেমোক্রেটিক প্রার্থী আব্দুল আল-সাঈদ তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম মার্কিন সিনেটর হওয়ার গৌরব অর্জন করেছেন।

বিজয় ভাষণে আল-সাঈদ বলেন, করদাতাদের অর্থ অন্য দেশের শিশুদের ওপর বোমা ফেলার কাজে ব্যবহার করা উচিত নয়। 'আমেরিকার মহত্ত্ব আমাদের ত্রুটিগুলোকে এড়িয়ে যাওয়ার মধ্যে নয়; বরং সেগুলো সংশোধন করার মতো যে সাহস আমাদের রয়েছে, তার মধ্যেই নিহিত।'

সমর্থকদের উদ্দেশে আল-সাঈদ আরও বলেন, 'আপনারা আমাকে আপনাদের ঘরে, গির্জায় ও সিনাগগে সাদরে গ্রহণ করেছেন।'

মিশিগানের বড় শহর থেকে শুরু করে সবচেয়ে ছোট জনপদগুলোতে দেড় বছর ধরে চলা নির্বাচনি প্রচারণার মাধ্যমে গড়ে ওঠা গণআন্দোলনকে তিনি এই জয়ের কৃতিত্ব দেন। তিনি আরও বলেন, তার সবচেয়ে কঠিন সময়ে ভোটাররাই তাকে মনোবল ও শক্তি জুগিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পসহ তার প্রতিদ্বন্দ্বী ও সমালোচকেরা তার বিরুদ্ধে মূলত ইসলামোফোবিক প্রচারণা চালিয়েছিলেন। তারা প্রায়ই আল-সাঈদের নাম ও ধর্মীয় পরিচয় নিয়ে কটাক্ষ করতেন। এমনকি ট্রাম্প তাকে 'জিহাদি' হিসেবেও আখ্যা দিয়েছিলেন।

পরাজিত প্রার্থী মাইক রজার্স সাবেক কংগ্রেস সদস্য। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট এই নেতা ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে ২০২৪ সালের সিনেট নির্বাচনেও তিনি এলিসা স্লটকিনের কাছে প্রায় ০.৩ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েইন কাউন্টির সাবেক স্বাস্থ্য পরিচালক আল-সাঈদ। এ বছরের শুরুর দিকে দলীয় প্রাথমিক বাছাইয়ে (প্রাইমারি) ডেমোক্রেটিক পার্টির মূলধারার পছন্দের প্রার্থী হ্যালি স্টিভেনসকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি। নির্বাচনি প্রচারণায় তিনি সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'মেডিকেয়ার ফর অল' প্রস্তাবের পক্ষে জোরালো অবস্থান নেন। পাশাপাশি ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান।

২০১৫ সাল থেকে এই আসনে দায়িত্ব পালন করে আসা বিদায়ী ডেমোক্রেটিক সিনেটর গ্যারি পিটার্সের স্থলাভিষিক্ত হওয়ার জন্যই এই দুই প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন।

আল-সাঈদ দলীয় মনোনয়ন পাওয়ার পর ট্রাম্প তাকে 'কমিউনিস্ট' বলে আখ্যা দেন। সেইসঙ্গে তাকে 'জিহাদি' ও মিসরের 'মুসলিম ব্রাদারহুড'-এর সদস্য বলে অপপ্রচার চালান।

ইসরায়েলপন্থি লবিং গোষ্ঠী 'আইপ্যাক' তাদের সুপার প্যাক (নির্বাচনি তহবিল সংগ্রহকারী রাজনৈতিক কমিটি) ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট-এর মাধ্যমে প্রাথমিক বাছাইপর্বেই আল-সাঈদকে ঠেকাতে প্রায় ৩০ মিলিয়ন ডলার খরচ করেছিল। একক কোনো নির্বাচনি লড়াইয়ের ক্ষেত্রে এটি রেকর্ড। 

বিজ্ঞাপন পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাডইমপ্যাক্ট-এর তথ্য অনুযায়ী, মধ্য-অক্টোবরের মধ্যেই এই সাধারণ নির্বাচনে উভয় দল বিজ্ঞাপনের পেছনে সব মিলিয়ে ২২০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে।





বাগেরহাটে ইসির আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায় বহ

বাগেরহাটে ইসির আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায় বহ

ad300