| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হংকংয়ে রভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৫৫

  • প্রকাশের সময় : 27-11-2025 | 02:18 PM
হংকংয়ে রভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৫৫
ad728
হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস তাঁদের সর্বশেষ আপডেটে ৫৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে, যার মধ্যে ৫১ জনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। এই ঘটনায় ১২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজন ফায়ার কর্মী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি এবং নিরাপত্তা জালের নিম্নমানকে দায়ী করা হচ্ছে।

তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সটি আটটি ব্লক নিয়ে গঠিত, যেখানে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায় এবং এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আগুনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর 'অস্বাভাবিকভাবে' তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে, যা আগুন জ্বালাতে সহায়তা করেছে। এছাড়াও কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলে জানানো হয়েছে।

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত একটি কনস্ট্রাকশন কোম্পানির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কোম্পানিটির পরিচালক এবং অন্যজন পরামর্শক। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে ফায়ার সার্ভিস ২৭৯ জন নিখোঁজের তথ্য দিয়েছিল, তবে সর্বশেষ আপডেটে নিখোঁজদের বিষয়ে কিছু জানানো হয়নি।




কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

ad300