| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হরমুজ প্রণাতে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : 11-03-2026 | 02:18 PM
হরমুজ প্রণাতে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
ad728
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের তেল ও গ্যাসের বাজারে শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই ট্রাম্প এই গুরুত্বপূর্ণ প্রণালিটি দখল নেওয়ার কথা বলেছেন। তবে ইরান সেখানে শক্ত অবস্থান ধরে রেখেছে। রয়টার্স জানিয়েছে, ইরান এ পথে জাহাজ চলাচলে বাধা দিতে মাইন পেতে রাখছে। 

মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ‘ধ্বংস’ করেছে মার্কিন সেনাবাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজ ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান মাইন বসানো শুরু করেছে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে যদিও আমাদের কাছে এখনো এমন কোনো তথ্য নেই, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।

তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এদিকে পেন্টাগন বলেছে, তারা ইরানের মাইন বসানোর জাহাজ এবং মাইন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরানের উপকূলঘেঁষা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।





প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

ad300