| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে: সংসদে শশী থারুর

  • প্রকাশের সময় : 20-12-2025 | 11:13 PM
হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে: সংসদে শশী থারুর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারত- শশী থারুরের রিপোর্ট সংসদে
ad728


নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারত। 
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক (কৌশলগত) চ্যালেঞ্জ তৈরি করেছে।
ওই রিপোর্টে বলা হয়, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে হয়ত যাবে না, তবুও তা মোকাবিলার জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশীর নেতৃত্বাধীন ওই কমিটি।

এদিকে ইতোমধ্যে তাকে ফিরিয়ে দিতে ভারতকে জানিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি। যা গতকাল সংসদে জানিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি।

রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ‘মানবিকতার দৃষ্টিভঙ্গি’ থেকে নেওয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে, তেমনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করা হয়েছে ওই রিপোর্টে।

প্রসঙ্গত, ‘ফিউচার অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনশিপ’ (ভারত-বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ) শীর্ষক ওই রিপোর্ট এমন সময়ে প্রকাশ্যে এসেছে, যখন দুই দেশের সম্পর্কের মধ্যে আরও একবার টানাপোড়েন দেখা দিয়েছে। বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন উপ দুতাবাস ঘেরাও, বিক্ষোভ ও আক্রান্তেরও আশঙ্খা করছে ভারত। আবার দু দেশস্থ হাই কমিশনারকে বার বার ডেকে পাঠানোর ঘটনাও ঘটেছে।



সিইসির সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

সিইসির সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ad300