| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অস্থিরতা রাজধানীতে: আবারো ককটেল: ধানমন্ডিতে বাসে আগুন

রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শঙ্কিত জনগণ।

  • প্রকাশের সময় : 11-11-2025 | 03:26 AM
অস্থিরতা রাজধানীতে: আবারো ককটেল: ধানমন্ডিতে বাসে আগুন
ad728
 
নিজস্ব প্রতিবেদক :   রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।  সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

এদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। মিরপুর–১০ নম্বর গোল চত্বরের ফুটওভার ব্রিজের (পদচারী সেতু) ওপর থেকে কেউ বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করছে তারা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা শিহাব সরকার জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, বাসে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী ছিলেন, কিন্তু আগুন লাগার পরপরই তাঁরা নিরাপদে নেমে আসতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন, তবে কেউ হতাহত হয়নি। আমরা তদন্তে নেমেছি।এর আগে সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং সকাল সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।



১০ ডিসেম্বর সিইসির তফসিলের ভাষণ রেকর্ড: ১১তারিখ তফসিল!  বিটি

১০ ডিসেম্বর সিইসির তফসিলের ভাষণ রেকর্ড: ১১তারিখ তফসিল! বিটি

ad300