| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আত্মনির্ভরতার সংকল্প নিয়ে বিকশিত বাংলাদেশের নবযাত্রা

  • প্রকাশের সময় : 04-01-2026 | 07:46 PM
আত্মনির্ভরতার সংকল্প নিয়ে বিকশিত বাংলাদেশের নবযাত্রা শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এ ‘শুভাশীষ জ্ঞাপন পর্বে আয়োজক ও অতিথিগণ
ad728


নিজস্ব প্রতিবেদক: পরম্পরার পথ ধরেই এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড থেকে আত্মনির্ভরতার সংকল্প নিয়ে শুরু হলো বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের নবযাত্রা। 
বিগত ২৫ বছরের গৌরবময় পরম্পরা বুকে ধারণ করে এই নব অধ্যায়ের শুভসূচনা উপলক্ষে গতকাল  ৩ জানুয়ারী শনিবার  রাজধানীর একটি রেস্তোরাঁয়  আয়োজন করা হয় এ ‘শুভাশীষ জ্ঞাপন পর্ব’। 

প্রতিষ্ঠানের সভাপতি রুহি দাস-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই নবযাত্রা আয়োজনে শুভাশীষ জ্ঞাপন করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ও পরিবীক্ষণ কর্মকর্তা মো: এ হামিদ খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক এম. এ. শোয়েব,  ষ্টামফোর্ড ইউনিভার্সিটি’র চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, খাদ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শহীদুজ্জামান ফারুকী, জলবায়ূ বিশেষজ্ঞ ড. মাহমুদুল ইসলাম সেলিম, গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিক এবং কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীন। 
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি প্রজ্জ্বলিত আলো সহযোগে সমবেত সকলের কণ্ঠে ধ্বনিত হওয়ার মাধ্যমে শুভাশীষ পর্বটি ভীষণ আবেগে সকলের মধ্যে সঞ্চরিত হয়। 
১৯১৪ সালে রচিত এই গানটি জীবনের সকল দু:খ-যন্ত্রণা ও দহনকে পূণ্যে রূপান্তরিত করে আত্মাকে আলোকিত করার একটি শুভসঙ্গীত হিসেবে বিবেচিত হয়। 
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান মিটন সংগঠনের রূপান্তরের পটভূমি এবং ভবিষ্যতের প্রত্যাশা তুলে ধরেন। তিনি বলেন, পরনির্ভরশীলতা স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা অর্থ হলো নিজের যা কিছু আছে, তাই নিয়ে এগিয়ে চলার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। তিনি বলেন, দারিদ্র্য অবসানের জন্য দাতানির্ভর ও প্রকল্পভিত্তিক  প্রয়াসের বিপরীতে মানুষের আত্মশক্তির বিকাশ সাধন করা প্রয়োজন। আত্মশক্তিতে বিকশিত মানুষের পক্ষেই একটি সমৃদ্ধ ভবিষ্যত নির্মাণে ভূমিকা রাখা সম্ভব। তিনি বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের পথচলায় সকলের অংশগ্রহণ কামনা করেন। 

উল্লেখ্য, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন সরকারের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক, অলাভজনক  উন্নয়ন প্রতিষ্ঠান। সমাজের পিছিয়ে থাকা নারী ও যুবদের সংগঠিত করে মূলতঃ তাদের দ্বারাই পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, আর্থিক সক্ষমতা বিকাশ, কারিগরী শিক্ষা প্রসার, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণসহ যুবসমাজের মধ্যে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক মনোভাব জাগরণে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভবিষ্যতে এমন এক স্বদেশ গড়ে উঠবে যেখানে শিক্ষিত তরুণ-তরুণী ও মননশীল ব্যক্তিবর্গ যে যেভাবে পারবে এক একটি এলাকাকে আত্মশাসনের শক্তিতে সম্পূর্ণ উদবোধিত করে তুলবে। নিজ নিজ এলাকার রাস্তাঘাট, তার ঘরবাড়ির পরিপাট্য, তার পাঠশালা, তার সাহিত্য চর্চ্চা ও আমোদ-প্রমোদ, তার রোগী পরিচর্যা ও চিকিৎসা, তার বিবাদ নিস্পত্তি, প্রভৃতি সমস্ত কার্যভার সুবিহিত নিয়মে এলাকাবাসীদের দ্বারা সাধিত হবে।   

বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, নিরাপদ খাদ্য ও কৃষি বিষয়ক নাগরিক সংগঠন ‘বিসেফ ফাউন্ডেশন’ এবং শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক ‘গণসাক্ষরতা অভিযান’ এর সদস্য সংগঠন। এছাড়াও সংগঠনটি দেশের অন্যতম বৃহৎ যুব জাগরণী মঞ্চ ‘বাংলাদেশ যুব ছায়া সংসদ’এর অন্যতম আয়োজক।



১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল; পরিবর্তন হচ্ছে না শা

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল; পরিবর্তন হচ্ছে না শা

ad300