| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এনা পরিবহন মালিকের বিরুদ্ধে ১০৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

  • প্রকাশের সময় : 26-11-2025 | 02:20 PM
এনা পরিবহন মালিকের বিরুদ্ধে ১০৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
ad728
ঢাকা সড়ক পরিবহন সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই বিপুল অর্থ তিনি চাঁদাবাজির মাধ্যমে উপার্জন করেছিলেন বলে অভিযোগ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রাথমিক অনুসন্ধানে চাঁদাবাজির মাধ্যমে সম্পদ গড়ার প্রমাণ পাওয়ায় রমনা থানায় এই মামলা দায়ের করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডি জানিয়েছে, এনায়েত উল্লাহ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১৯৯টি ব্যাংক হিসাবে প্রায় ২ হাজার ১৩১ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা খন্দকার এনায়েত উল্লাহ আশির দশকের পর পরিবহন সেক্টরে যাত্রা শুরু করেন এবং অল্প সময়েই পরিবহন মালিকদের সংগঠনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক প্রভাবও বাড়িয়ে নেন। প্রথমে বিএনপির রাজনীতিতে যুক্ত থাকলেও পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি পদও লাভ করেন।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারের পতনের আগ পর্যন্ত টানা ১৬ বছর তিনি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ সময়ে তিনি পরিবহন সেক্টরে একক আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলেন।

সিআইডি জানায়, চাঁদাবাজির কার্যক্রমগুলো ছিল অত্যন্ত সংগঠিত ও ভয়ভীতি-ভিত্তিক। এনায়েত উল্লাহ ও তার সহযোগীরা সিন্ডিকেট গড়ে বিভিন্ন অজুহাতে বাস মালিকদের কাছ থেকে প্রকাশ্য চাঁদা আদায় করতেন। দৈনিক ও মাসিক চাঁদার পাশাপাশি নতুন বাস কোনো রুটে নামাতে হলে ২ থেকে ৫ লাখ টাকা দিতে হতো। নতুন বাস কেনার সময় মালিকদের সেই বাসের একটি অংশ এনায়েতকে দিতে বাধ্য করা হতো, অন্যথায় বাসটি সড়কে চলতে পারত না। সিআইডির মুখপাত্র আরও বলেন, ঢাকার প্রতিটি বাস টার্মিনাল তার নিয়ন্ত্রণে ছিল। শুধু রাজধানী নয়, সারা দেশের বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতিগুলো থেকেও তিনি সশস্ত্র ক্যাডার বাহিনী ব্যবহার করে জোরপূর্বক চাঁদা আদায় করতেন।

সিআইডির অনুসন্ধানে খন্দকার এনায়েত উল্লাহ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১৯৯টি ব্যাংক হিসাবে মোট প্রায় ২ হাজার ১৩১ কোটি টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। বিশ্লেষণ শেষে দেখা যায়, 'স্ট্রাকচারিং' বা 'স্মার্ট লেয়ারিং' কৌশল ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে অর্জিত মোট ১০৭ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৭৪ টাকা মানিলন্ডারিং করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে ধানমন্ডির ২টি ফ্ল্যাট এবং রূপগঞ্জের ২টি প্লট ক্রোক করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। একই সঙ্গে, ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, যার স্থিতি প্রায় ১১০ কোটি টাকা। প্রাথমিক সত্যতা বিবেচনা করে খন্দকার এনায়েত উল্লাহসহ পাঁচ সহযোগীর বিরুদ্ধে রমনা থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।




জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

ad300