| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গণমাধ্যম সম্মিলন শুরু

  • প্রকাশের সময় : 17-01-2026 | 01:51 PM
গণমাধ্যম সম্মিলন শুরু
ad728
যার ওপরই আঘাত আসুক ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। সাংবাদিকরাই সাংবাদিকতা বাঁচাতে পারেন, মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার পরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিটিউটে গণমাধ্যম সম্মিলন শুরু হয়েছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করেছে।

নিউএইজ সম্পাদক নুরুল কবীর বলেন, যে কোনো দেশের গণমাধ্যমের বিকাশ ও দেশের সার্বিক বিকাশ ওতপ্রোতভাবে জড়িত। গণমাধ্যম যদি সচল না থাকে তাহলে গোটা সমাজে নানান ধরনের অধিকার ব্যাহত হতে বাধ্য।

ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে সম্মিলিত প্রয়াস প্রয়োজন সবধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে। আমাদের প্রত্যেকের সঙ্গবদ্ধতা দরকার, প্রত্যেকের সংগ্রামে সামিল হওয়া দরকার, যোগ করেন তিনি।

সরকারে উদ্দেশ্যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, গণমাধ্যম ছাড়া আপনাদের কেউ সত্য কথা বলবে না। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে আপনারাই উপকৃত হবেন।

সাংবাদিক ও সম্পাদকদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সাংবাদিক হয়ে যদি মূল্যবোধের পেছনে না থাকি তাহলে সমাজ আমাদের সমাদর করবে না। গণমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, ঘৃণায় বিশ্ববাসীর কাছে মুখ দেখানোর অবস্থা আমাদের নেই।



বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যের। বিভেদ ভুলে যেতে হবে। বিভেদ ভুলে না গেলে একেকজনকে একেকভাবে তুলে নিয়ে যাবে। সব সরকারের আমলেই গণমাধ্যম আক্রান্ত হয় উল্লেখ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য জরুরি।





৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল

৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল

ad300