| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া-ড. জাহিদ

  • প্রকাশের সময় : 11-12-2025 | 03:30 AM
চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া-ড. জাহিদ রাত পৌনে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করছেনডা. এ জেড এম জাহিদ হোসেন
ad728

 
নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন। 

তিনি বলেন, তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি বিদেশি চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন সেটিই উনাকে দেওয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে। তবে এখনো তাকে বিদেশে নেওয়ার মত পরিস্থিতি আসে নি।



খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হবে-প্রধান উপদেষ্ট

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হবে-প্রধান উপদেষ্ট

ad300