| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জনগণের বিশাল প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : 28-02-2026 | 04:57 PM
জনগণের বিশাল প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
ad728
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে আয়োজিত এই সভায় তিনি বলেন, দেশের মানুষ অনেক আশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। জনগণের দেওয়া ম্যান্ডেট ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদের পূর্ণ সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সরকার প্রধান হিসেবে এটিই ছিল তাঁর কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তিনি বলেন, "আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ। তাই মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আমাদেরই নিতে হবে।" স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন ও কর্মসংস্থানসহ ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

দেশ থেকে দুর্নীতি নির্মূলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। মানুষ যেন প্রতিটি পদক্ষেপে নিরাপদ বোধ করে, সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলে একটি সুশৃঙ্খল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।




পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

ad300