| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ডেঙ্গুর প্রকোপে আজও প্রাণ গেল ৩ জনের

  • প্রকাশের সময় : 04-12-2025 | 09:21 PM
ডেঙ্গুর প্রকোপে আজও প্রাণ গেল ৩ জনের
ad728
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ঢাকা উত্তর সিটির বাসিন্দা। এ নিয়ে চলতি বছর মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।

এই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। তাদের নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৬ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এই সিটিতে নতুন করে ২৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ১০১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ৪৮ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে দেশের মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২.৪০ শতাংশ এবং নারী ৩৭.৬০ শতাংশ। বিভাগের মধ্যে বরিশালেই সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন, যেখানে ২০ হাজার ৮৬৫ জন চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর আঞ্চলিক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এই সিটিতে ১৮১ জন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৭ জন এবং বরিশাল বিভাগে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ২০ জন, ময়মনসিংহে ২৪ জন, খুলনায় ১৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে দুইজনের।

আগের বছরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে মোট ১ লাখ ১১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯। ওই বছর মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।