| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তারেকের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

  • প্রকাশের সময় : 25-12-2025 | 03:18 PM
তারেকের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব
ad728
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মনে করেন, দীর্ঘ ১৭ বছর পর তার এই ফিরে আসা দেশের বিদ্যমান রাজনৈতিক শূন্যতা পূরণ করবে এবং গণতান্ত্রিক উত্তরণকে আরও বেগবান করবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত পবিত্র জপমালা রাণী গির্জা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম এসব কথা বলেন। তিনি তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, তারেক রহমান দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা। তার আগমনে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা বিরাজ করছিল, তা দূর হবে।

প্রেস সচিব আরও উল্লেখ করেন যে, বর্তমানে দেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের (Democratic Transition) মধ্য দিয়ে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় এই মুহূর্তে তারেক রহমানের উপস্থিতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উত্তরণের পথকে আরও সহজ ও মসৃণ করবে।

তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা মূলত বিএনপিই তদারকি করছে। তবে সরকারের পক্ষ থেকে দলটির পক্ষ থেকে চাওয়া সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ
হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫: কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন

হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫: কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন

ad300