| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দাবির মুখে জুলাই সনদের পঞ্চম দফাতে সংশোধন আনল কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর অঙ্গীকারনামায় জরুরি ভিত্তিতে সংশোধন আনা হয়েছে। জুলাই যোদ্ধাদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এই সংশোধন আনা হয়। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে এই জরুরি সংশোধনের বিষয়টি নিশ্চিত করেন। ড. আলী রীয়াজ জানান, গতকালকের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটানো হয়েছে।

  • প্রকাশের সময় : 17-10-2025 | 10:15 PM
দাবির মুখে জুলাই সনদের পঞ্চম দফাতে সংশোধন আনল কমিশন
ad728
জাতীয় ঐকমত্য কমিশনের বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর অঙ্গীকারনামায় জরুরি ভিত্তিতে সংশোধন আনা হয়েছে। জুলাই যোদ্ধাদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এই সংশোধন আনা হয়।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে এই জরুরি সংশোধনের বিষয়টি নিশ্চিত করেন।

ড. আলী রীয়াজ জানান, গতকালকের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটানো হয়েছে।

এসময় অধ্যাপক আলী রীয়াজ অঙ্গীকারনামার ৫ নম্বর দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব।

এদিকে, সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবিতে জাতীয় সংসদ ভবনের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ‘জুলাই যোদ্ধাদের’ একটি অংশ সংসদ ভবন এলাকার দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ সময় ভেতরে অবস্থানকারীদের সরে যেতে সতর্ক করে। সরেযেতে অস্বিকার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। এই ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকাটি থমথমে রয়েছে।

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়েছে।



সর্বশেষ সংবাদ
প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ  নির্বাচন না হ

প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ নির্বাচন না হ

ad300