| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিজেই নিজেকে 'ভিভিআইপি' ঘোষণা করে গেছেন ড. ইউনূস

  • প্রকাশের সময় : 03-03-2026 | 05:24 PM
নিজেই নিজেকে 'ভিভিআইপি' ঘোষণা করে গেছেন ড. ইউনূস
ad728
বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে দায়িত্ব-পরবর্তী সময়েও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘ভিভিআইপি’ হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য এ মর্যাদা কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

১০ ফেব্রুয়ারি এই গেজেটটি জারি করা হয়। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে এই গেজেটটি জারি করা হয়। পান্না বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন এবং তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিভিআইপি এই মর্যাদার ফলে ড. ইউনূস এক বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। গেজেটে বলা হয়েছে যে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে।

আইনের ২(ক) ধারায় বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ অর্থাৎ কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এবং এই আইনের উদ্দেশ্যে সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক ঘোষিত অন্য কোনো ব্যক্তি।

উল্লেখ্য যে, আইন অনুযায়ী বিদায়ী রাষ্ট্রপ্রধানদের স্বয়ংক্রিয়ভাবে এসএসএফ নিরাপত্তা প্রদান করা হয় না, যতক্ষণ না তাদের ভিভিআইপি ঘোষণা করা হয়। এই গেজেটটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জনসমক্ষে প্রচার করা হয়নি।

প্রায় ১৮ মাস থাকার পর ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন ড. ইউনূস। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।



১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার: আসিফ নজরুল

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার: আসিফ নজরুল

ad300