নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না । গতকাল সোমবার (৫ জানুয়ারী) সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘ কি এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে—প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র দুজারিক বলেন, ‘না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট (অনুমোদন) ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কি না, তা আমি আপনাদের জেনে জানাতে পারি।
মুখপাত্র বলেন, আমি সংবাদ বিশ্লেষণ করি না, খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।
স্টিফেন দুজারিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তাঁর এ ফিরে আসাকে আপনারা কীভাবে দেখছেন?
জবাবে মুখপাত্র বলেন, আমি সংবাদ বিশ্লেষণ করি না; খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।
একই সঙ্গে ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপট হিসেবে সাংবাদিকরা উল্লেখ করলেও, মুখপাত্র এ বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি কেবল গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।