| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচন ভন্ডুল করার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : 27-01-2026 | 04:24 PM
নির্বাচন ভন্ডুল করার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কি অডিও বার্তা দিয়েছে তার উপর নির্বাচন অস্থিতিশীল হবে কিনা বা নির্বাচন ভন্ডুল হবে কিনা সেটা নির্ভর করে না।

মঙ্গলবার ( ২৭জানুয়ারী) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর যদি উনাদের সাহস থাকে, তবে দেশে এসে বলুক। উনারা আইনের আওতায় আছে আইনের আশ্রয়ে বলুক। যেহেতু সাহস নাই, তাই পালিয়ে বলতেছে। আর দেশে তাদের যে সমর্থক ছিলো, এখন আর সেরকম কোনো সমর্থক নেই। তিনি আরো বলেন, তাদের সমর্থকরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে। বিভিন্ন দেশে চলে গেছে, আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে। বিভিন্ন দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। তিনি এসময় ফ্যাসিস্ট অপরাধীদেরকে দেশে ফেরত দেয়ার ক্ষেত্রে আশ্রয় প্রদানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কি অডিও বার্তা দিয়েছে তার উপর নির্বাচন অস্থিতিশীল হবে কিনা বা নির্বাচন ভন্ডুল হবে কিনা- সেটা নির্ভর করে না।

অন্তর্বর্তী সরকারের আমলে কারা অধিদপ্তর সহ বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় কোন দুর্নীতি হয়নি উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ হয়েছে। এক্ষেত্রে রিকোয়েস্ট বা তদবিরকে গ্রাহ্য করা হয়নি কিংবা অর্থের বিনিময়ে কোন নিয়োগ প্রদান করা হয়নি।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতব। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তিনি বলেন, এই দুর্নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি কিন্তু খুব সাহস ও দৃঢ়তার সঙ্গে বলতে পারি- আমাদের মন্ত্রণালয়ের রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি দূর করা গেছে।

তিনি আরো, কারাগারে বন্দিদের ক্ষেত্রে খাবারের মান ও পরিমাণ দুটোই বাড়ানো হয়েছে। তিনি এসময় দেশপ্রেমের মহান ব্রত নিয়ে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নবীন কারারক্ষীদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

ব্রিফিংয়ে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



সর্বশেষ সংবাদ
আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা উপদেষ্টার

আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা উপদেষ্টার

ad300