| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা ইসির

  • প্রকাশের সময় : 09-02-2026 | 04:08 PM
নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা ইসির
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে চার দিনের জন্য নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার ভোটার বা বাসিন্দা এবং নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ এই সময়ে নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। ১০ ফেব্রুয়ারি সকাল থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত মোট ৮১ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই কঠোর বার্তা পাঠানো হয়েছে। দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার সময়সীমা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার নন এমন কাউকে নির্বাচনী এলাকায় অবস্থান করতে দেওয়া হবে না। তবে নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ইসির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ও পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

ইসি স্পষ্ট করেছে যে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত কোনো বহিরাগত ব্যক্তি যাতে নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।




তেল মজুত ও পাচার রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

তেল মজুত ও পাচার রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

ad300