ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোন পক্ষ নেবে না। নির্বাচিত যে কোন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা কোন পর্যবেক্ষক পাঠাবে না বলেও জানান।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তিনি জানান, বাংলাদেশের ভোটের ফলাফল নির্ধারণ করবে এ দেশের জনগণ। নির্বাচিত যে কোন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। নির্বাচন বিষয়ে কোন পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র।