| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নির্বাচনের কারণে উন্নয়ন প্রকল্প যেন থেমে না যায়: রিজওয়ানা

  • প্রকাশের সময় : 16-11-2025 | 12:58 AM
নির্বাচনের কারণে উন্নয়ন প্রকল্প যেন থেমে না যায়: রিজওয়ানা
ad728
আগামী নিবার্চনকে ইস্যু দেখিয়ে গৃহীত কোন প্রকল্পের উন্নয়ন কাজ যেন থেমে না থাকে সেই লক্ষে প্রকল্প এলাকার বিভাগীয় কমিশনার ও ইউএনওদের অনুরোধ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জের দাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঢাকা মহানগর ও উপজেলা এলাকায় ৪৪টি খাস পুকুর সংষ্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, প্রকৃত মৎসজীবীরা খাল ইজারা নিতে পারেন না। এজন্যই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রশাসনকে দেখতে হবে প্রকৃত মৎসজীবীরা খালগুলোর ইজারা পাচ্ছেন কি না।

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, পরিবেশ রক্ষাটাও গণতন্ত্রের মতো। মানুষের আন্দোলনে পরিবেশ আন্দোলন সফল হয়েছে। আগে যেমন ছিলো এখনো তেমন হবে, এটার জন্য এতোগুলো বাচ্চারা জীবন দেয়নি।

পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ বাজারে প্রচলণ করার অভ্যাসকে উৎসাহিত করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, পাটের ব্যাগে বাজার করার অভ্যাস করলে পলিথিনের ব্যবহার কমে যাবে।

খাল রক্ষায় জেলা প্রশাসনকে মন্ত্রণালয়ের কাছে প্রকল্প পরিকল্পনা জমা দিতে বলা হবে জানিয়ে রিজওয়ানা হাসান, ঢাকার খালগুলো আমরা যখন খনন করি, তা আবার ভরে যায়। বর্জ্য নিষ্কাশন ৫৪ বছরে হয়নি, এক বছরে কীভাবে সম্ভব হবে। এর দায় সবাইকেই নিতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, উন্নয়ন শুধু সড়ক আর বড় সেতু নয়, বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিকও হতে হবে। তবে মেগা প্রজেক্ট সবসময় সবার কাজে আসবে এমনটা নয়।

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পলিথিন শপিংব্যাগ বন্ধে সরকার ব্যর্থ হলে আপনার জিতে যাওয়ার সুযোগ নেই। সরকার বলার পরও উৎপাদন চালিয়ে গেছে পলিথিন ব্যবসায়ীরা। এমন কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে সরকারের আদেশের পরও তা পালন করা হয় না। তবে সুপারশপ এখন আর পলিথিন দিচ্ছে না।

পরিবেশ আন্দোলন জনগণের উপস্থিতিতে সফল হয়েছে দাবি করে তিনি বলেন, সাদাপাথরের পাথর তোলায় রাজনৈতিক দুবৃত্তায়ন প্রকাশ্যে আসার পর জনগণ রুখে দিয়েছে।

অনুষ্ঠানে অণ্যদের মধ্য উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া প্রমুখ।



সর্বশেষ সংবাদ
দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

ad300