| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী : উদীচী

  • প্রকাশের সময় : 08-11-2025 | 11:58 PM
প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী : উদীচী
ad728


নিজস্ব প্রতিবেদক :  প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। তাদের দাবি, প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করা সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত। দেশকে বিপথে নিয়ে যাওয়া হবে এর মাধ্যমে। এ সময় শিশুদের সাম্প্রদায়িক মনোভাবাপন্ন করে গড়ে তোলার চক্রান্ত রুখে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে উদীচী।
  
শনিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে এই সংবাদ সম্মেলনে এ দাবি জানানো  হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এছাড়া আরও বক্তব্য রাখেন মাঞ্জার হোসেন, কামরুজ্জামান ভূঁইয়া, সুজিত মোস্তফা, মহাদেব ঘোষ, তুষার চন্দ্র ও ড. মকবুল হোসেন প্রমুখ।

মাহমুদ সেলিম বলেন, আমরা জানি দেশের কোন গোষ্ঠী ধর্মের নামে মিথ্যাচার ও ভণ্ডামি করছে। তারা ধর্মকে সংস্কৃতির মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। আমরা তা হতে দেব না। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন অমিত রঞ্জন দে। 

তিনি বলেন, এই সিদ্ধান্ত সুদূরপ্রসারী চক্রান্তমূলক রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। আমরা যতদূর জানতে পেরেছি আগামীতে এই একই গোষ্ঠী চারুকলা, নৃত্যকলা, সংগীত কলা পর্যায়ক্রমে পাঠ্যক্রম হতে বাদ দিবেন। উদীচী মনে করে এসব সিদ্ধান্ত আত্মঘাতী এবং সাম্প্রদায়িক, রাজনৈতিক সঙ্কীর্ণতা প্রসূত। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তারা বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী তাদের নিজেদের পছন্দ অপছন্দ সবার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। এটা বাংলাদেশে সম্ভব না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। এভাবে সংস্কৃতি বিকাশের পথ বন্ধ করে দেওয়া যায় না। আমরা রবীন্দ্র সংগীত গাইবো না, নজরুল লালন গাইবো না এটা কি হয়? আজ আমাদের বিভিন্ন ঋতু ভিত্তিক অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। এসব আমরা মেনে নিতে পারি না। 



নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

ad300