| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলী না ফেরার দেশে

  • প্রকাশের সময় : 05-11-2025 | 03:04 AM
বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলী না ফেরার দেশে
ad728


নিজস্ব প্রতিবেদক :  বরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ, শিল্পসমালোচক ও গণসংগীতকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী (বাবলু) মারা গেছেন।

গতসোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

শিল্পী মতলুব আলীর স্ত্রী, গিটারশিল্পী রেহানা মতলুব (রেখা) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মতলুব আলী মারা যান।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সূর্যোদয়ের প্রাক্কালে ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’ গানের রচয়িতা ছিলেন তিনি। বাংলাদেশের চারুকলা আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও একসময়ের সঙ্গীত শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে চারুকলা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শিল্পী মতলুব আলীর জন্ম ১৯৪৬ সালে রংপুরের মুন্সীপাড়ায় (মাদরাসা রোড)। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক ও রংপুর কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন (১৯৮৭-৮৮)। পরবর্তীতে তিনি একই অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে অধ্যাপনা শুরু করেন এবং ডিনের দায়িত্বও পালন করেন।

মহান মুক্তিযুদ্ধ তাঁর শিল্পচর্চার অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠে। তাঁর ক্যানভাসে ফুটে উঠেছে স্বাধীনতা, দেশপ্রেম, মানবতাবোধ ও সমাজের প্রান্তিক মানুষের সংগ্রাম। তেলরঙে আঁকা ‘রাজারবাগ একাত্তরে’, কালি-কলমে আঁকা ‘শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা বোনে’, জলরঙে আঁকা ‘শহীদ মুক্তিযোদ্ধার প্রত্যাবর্তনে’, ‘মানব সন্তানে’, ‘দুই বালকে’— এমন অসংখ্য শিল্পকর্মে তিনি দেশপ্রেম ও মানবতার বার্তা তুলে ধরেছেন।



সাংবাদিকতায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমিশন

সাংবাদিকতায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমিশন

ad300