বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।
এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন। পরে ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান মোস্তাকুর রহমান ।