| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিশ্বের বুকে এক বিরল সংসদ: ডেপুটি স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনটি ইতিহাসের এক অনন্য ও বিরল উদাহরণ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (২৯ মার্চ) বিকেলে ১৩ দিনের বিরতি শেষে শুরু হওয়া সংসদের মুলতবি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, গুম ও ফাঁসির মঞ্চ পেরিয়ে মজলুম জননেতারা আজ এই সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে এক বিরল ঘটনা।

  • প্রকাশের সময় : 29-03-2026 | 05:19 PM
বিশ্বের বুকে এক বিরল সংসদ: ডেপুটি স্পিকার
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনটি ইতিহাসের এক অনন্য ও বিরল উদাহরণ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

রবিবার (২৯ মার্চ) বিকেলে ১৩ দিনের বিরতি শেষে শুরু হওয়া সংসদের মুলতবি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, গুম ও ফাঁসির মঞ্চ পেরিয়ে মজলুম জননেতারা আজ এই সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে এক বিরল ঘটনা।

ডেপুটি স্পিকার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সংসদের অনেক সদস্য দীর্ঘ কারাবাস, গুম ও চরম নির্যাতনের শিকার হয়েও গণতন্ত্রের লড়াইয়ে টিকে থেকে জয়ী হয়েছেন। তিনি বলেন, "জাতীয় সংসদ হবে জাতির দর্পণ, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।" নিজেকে একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি এই সম্মানের জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্রের পুনর্প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সকল বীরদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে পুনরায় গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে। অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।