| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বুধবারের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ: প্রস্তুতি নিচ্ছে সচিবালয়

আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ আগামী বুধবারের (১৮ ফেব্রুয়ারি) মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শপথ অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যে কোনো সময় নির্দেশ পেলে তা আয়োজন করা সম্ভব।

  • প্রকাশের সময় : 14-02-2026 | 11:26 PM
বুধবারের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ: প্রস্তুতি নিচ্ছে সচিবালয়
ad728
আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ আগামী বুধবারের (১৮ ফেব্রুয়ারি) মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শপথ অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যে কোনো সময় নির্দেশ পেলে তা আয়োজন করা সম্ভব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, "আমরা আশা করছি আগামী তিন-চার দিনের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন হবে। তবে যদি আমাদের আগামীকাল বা পরশু আয়োজন করতে বলা হয়, আমাদের সেই প্রস্তুতিও রাখা আছে।" নতুন মন্ত্রীদের শপথ কে পড়াবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সংসদ সচিবালয় দেখভাল করছে। তবে নিয়ম অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে যে কেউ এই শপথ বাক্য পাঠ করাতে পারেন।

শপথ অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে তিনি আরও জানান, এবার প্রায় ১ হাজার দেশি-বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। বঙ্গভবন বা নির্ধারিত ভেন্যুতে এই জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর নতুন মন্ত্রিসভার আকার ও সদস্যদের দিকে।




চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

ad300