| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে উত্তর ও পূর্বাঞ্চল: বাড়ছে আতঙ্ক

  • প্রকাশের সময় : 28-02-2026 | 01:54 PM
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে উত্তর ও পূর্বাঞ্চল: বাড়ছে আতঙ্ক
ad728
চলতি ফেব্রুয়ারি মাসের ২৭ দিনে দেশজুড়ে অন্তত ১১ বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার সর্বশেষটি ছিল শুক্রবার সাতক্ষীরায় সৃষ্ট ৫.৪ মাত্রার মাঝারি কম্পন। দফায় দফায় এই কম্পন বড় ধরনের দুর্যোগের আগাম সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘনবসতিপূর্ণ ঢাকা ও চট্টগ্রামে মাঝারি ভূমিকম্পেও ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ এখন ভূমিকম্পের এক সক্রিয় বলয়ে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ১১টি মৃদু ও মাঝারি মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি এলাকায় ৫.৪ মাত্রার যে ভূমিকম্পটি হয়, তার প্রভাব ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত অনুভূত হয়েছে। এর আগে নভেম্বরে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু ও ছয় শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা দেশবাসীকে বড় ধরনের ঝুঁকির বার্তা দিয়েছিল।

ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় ঐতিহাসিকভাবেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিল্লুর রহমান জানিয়েছেন, সাতক্ষীরা অঞ্চল তুলনামূলক কম ঝুঁকিতে থাকলেও সিলেটসহ উত্তর ও পূর্বাঞ্চল চরম ঝুঁকির মুখে। এছাড়া রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামকে সবচেয়ে বিপদাপন্ন শহর হিসেবে চিহ্নিত করেছেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকায় প্রায় ২১ লাখ ৪৬ হাজার ভবনের বড় অংশই ঝুঁকিপূর্ণভাবে নির্মিত।

সিডিএমপি ও জাইকার যৌথ জরিপ অনুযায়ী, ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে অন্তত ৭২ হাজার ভবন ধসে পড়তে পারে এবং ১ লাখ ৩৫ হাজার ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, চট্টগ্রামের প্রায় ৮০ শতাংশ ভবনই বিভিন্ন মাত্রায় ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের বিপর্যয় এড়াতে এখনই ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং অজ্ঞাত ফল্ট লাইনগুলো চিহ্নিত করে যথাযথ প্রস্তুতি নেওয়া জরুরি।





সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

ad300